শিরোনাম

তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

চলতি অগাস্ট মাসের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা অন্তত দু’দুবার একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল হয়েছে। সফরের দিনক্ষণও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, তার পরেও তার আসা হয়নি।

অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল ছ’মাসে আগেই – গত ফেব্রুয়ারিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেই চিঠি মি রহমানের হাতে তুলে দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নিজেই।

এরপর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে যে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আউটরিচ সেসনেও বিমস্টেক জোটের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে গত মাসেই।

ফলে দু’দুটি আমন্ত্রণ হাতের কাছে মজুত – এবং গত দিন দশেকের ভেতরে অন্তত দু’দুবার তার দিল্লি সফরের দিনক্ষণও স্থির হয়ে গিয়েছিল।

তবে ঘটনা হল, শেষ পর্যন্ত তারেক রহমান এখনো দিল্লির মাটিতে পা রাখেননি – এবং একবার তো রাষ্ট্রপতি ভবনে সফররত বিদেশি অতিথিকে যে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়ার রীতি আছে, তার মহড়া পর্যন্ত বাতিল করতে হয়েছে প্রায় নজিরবিহীনভাবে।

কিন্তু কেন এভাবে শেষ মুহূর্তে বারবার ভেস্তে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর?

কী নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, আর ভারতই বা গোটা বিষয়টিকে কীভাবে দেখছে?

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *