ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, কর্মবিরতি ঘোষণা

 শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। হামলার ঘটনায় নারীসহ মোট তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে সার্জারি বিভাগের ওই ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এতে ওই নারী চিকিৎসক হেনস্তার শিকার হন।

ঘটনার পরপরই হাসপাতালে থাকা অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে এসে এক নারী ও দুই পুরুষকে ধরে পুলিশে সোপর্দ করেন। রাত ১টার দিকে এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

এ ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। দোষীদের দ্রুত শাস্তির দাবি এবং চিকিৎসার পরিবেশ নিরাপদ করার আহ্বান জানিয়েছেন তারা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *