আজ ঢাকার বাতাসের মান কেমন?

শনিবার, ০৯ মে, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও বিশ্বের বিভিন্ন শহর উন্নয়নের ফলে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও পড়েছে বায়ুদূষণের কবলে। 

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ শনিবার বায়ুদূষণে তালিকার শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তার। শহরটির বাযুমান স্কোর ১৮৯।
বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। শহরটিতে দূষণের মাত্রা বেশি। অপরদিকে ৫ম অবস্থানে থাকা ঢাকা শহরটির স্কোর ১৪৭। বায়ুমানের এই স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

শনিবার (৯ মে) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসের মান ‘সতর্কতামূলক’ অবস্থানে রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর পরিবর্তনও হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৯। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৬৩। দিল্লির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হলেও অন্যান্য সময়ের তুলানায় দূষণের মাত্রা কম রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *