সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
বৃহস্পতিবার, ০৫ জুন, ২০২৫ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্টে ৭৭ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৮৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ১৬৮ সেন্টিমিটার এবং কাজিপুরে ১১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা…
