ইরানে ইসরায়েলের হামলায় ২১ মুসলিম দেশের নিন্দা
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানো ও পারমাণবিক নিরস্ত্রীকরণে পক্ষপাতহীন উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এই যৌথ বিবৃতি…
