দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ দুই মৌসুম পর আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার হাতছানি সাকিব আল হাসানের সামনে। ত্রয়োদশ আসরের জন্য বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্স। প্লেয়ার্স ড্রাফট থেকে বুধবার (১৮ জুন) সাকিবকে নিয়েছে টুর্নামেন্টের নবীনতম ফ্র্যাঞ্চাইজিটি। জ্যামাইকা তালাওয়াহসের জায়গায় গত আসর দিয়ে যাত্রা শুরু করেছে দলটি। এই দলে সতীর্থ হিসেবে সাকিব…
