মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে রাজধানীর মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে প্রায় ১৮৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের ইলেকট্রো- মেকানিক্যাল সিস্টেমের কাজের জন্য ২০১৮ সালের জুন মাসে দরপত্র দাখিলকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে।…
