আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ উদীয়মান খাতগুলোতে ফিলিপাইনের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) ম্যানিলায় অনুষ্ঠিত তৃতীয় বাংলাদেশ-ফিলিপাইন পররাষ্ট্রনীতি বিষয়ক পরামর্শ (এফপিসি) সভায় বাংলাদেশ এ আগ্রহ পুনর্ব্যক্ত করে। ছয় বছর পর এই সভা অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভা যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব…
