বৈরুতের দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা ইসরায়েলের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার এ সতর্কতা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর, লেবাননের বাসিন্দাদের জন্য এটি তৃতীয় সতর্কবার্তা। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায়…
