শিরোনাম

রাজশাহীতে ধানক্ষেত থেকে ঝলসানো লাশ উদ্ধার

 শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীর তানোর উপজেলায় ধানক্ষেতের আইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া গ্রামের বটতলা নামক স্থানের একটি ডিপের পাশে ধানক্ষেতের আইলে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি সেচপাম্পের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তার মৃত্যু হতে পারে। লাশের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *