শিরোনাম

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ।

রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় বসুপাড়া শতরূপা মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *