শিরোনাম

ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

রাতভর সামরিক মহড়ার অংশ হিসেবে সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে ইরানের দিকে যুদ্ধবিমান পাঠিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রে ইংস্ট জানিয়েছেন, রাতভর ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে এ মহড়া চালানো হয়। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমটি বিস্তারিত কোনো তথ্য দেয়নি এবং খবরটির পক্ষে কোনো সূত্রের নামও উল্লেখ করেনি।

এদিকে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত পোস্টে দাবি করা হয়, ইরাক ও ইরানের সীমান্ত এলাকায় বেশ কয়েকটি যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। বিমানগুলো ইসরায়েলি হতে পারে বলেও পোস্টগুলোতে উল্লেখ করা হয়। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *