শিরোনাম

সিলেটে ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস খাদে

 শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিলেটে জাফলংগামী পর্যটকবাহী বাসকে ধাক্কা দিয়ে পালিয়েছে একটি মালবাহী ট্রাক। এতে বাসের আরোহী ৩ পর্যটক মারাত্মক আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলর সারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ এবং স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ৬ দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আহতদের বিস্তারিত পরিচয় জানা এখনো সম্ভব হয়নি। বাসটি খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয়দের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *