শিরোনাম

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির, নেতৃত্ব দেবেন অজিঙ্কে শিন্ডে

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, তাদের নেতা ও সমর্থকদের আটক করা হলেও তারা নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে।

‘এক্স’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক থাকা পর্যন্ত দলের মুখ্য সংগঠক আজিঙ্কে শিন্ডে জন্তর মন্তরে ডাকা বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেবেন।

এছাড়া সিজেপি একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, আটক হওয়ার আশঙ্কা থেকে শুক্রবার রাতে ভিডিওটি রেকর্ড করেছিলেন অভিজিৎ দীপকে।

ভিডিওতে দীপকে বলেন, ‘‘আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝতে হবে আশুতোষ, সৌরভ এবং আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমাদের পরে অজিঙ্কে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন।’’

আরেকটি পোস্টে সিজেপি দাবি করেছে, আটক তিন নেতাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

দলটির দাবি, অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এছাড়া তাদের বাইরে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে সিজেপি। নেতাদের বিচ্ছিন্ন করে সরকার আন্দোলন দমনের চেষ্টা করছে বলে মনে করে দলটি।

নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচী পালন করছে সিজেপি। (সিজেপি) ডাকা ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ ঘিরে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। 

টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়, গতকাল শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত হাজারের বেশি আন্দোলনকারী ও বিরোধী দলের নেতা-কর্মীকে আটক করা হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *