শিরোনাম

বিমানবন্দরে পৃথক অভিযানে সোনা-সিগারেটসহ বিপুল পণ্য জব্দ

সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই ও দিল্লিফেরত যাত্রীদের ব্যাগেজ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

রোববার (৯ আগস্ট) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন।

সিআইআইডি সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের (EK0582) ফ্লাইটে আসা যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।

অন্যদিকে, দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

সিআইআইডি জানায়, এসব অভিযানসহ সি-শিফটের বিভিন্ন অভিযানে যাত্রীদের কাছ থেকে মোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *