স্পোর্টস ডেস্ক | LiveNews.com.bd
মাত্র ২০ বলের ঝড়ো এক ইনিংসে ছয় ছক্কার তাণ্ডব চালিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে উঠে এসেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। পল ওয়াল্টারের বিদায়ের পর দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৮২ রান। ঠিক তখনই ক্রিজে নেমে টিম সাইফার্টকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন বাটলার।
সাইফার্ট ৩৬ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে মাত্র ২০ বলে ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫১ রান করেন বাটলার। তার বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৬৯ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ম্যানচেস্টার।
এই ম্যাচের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কাইরন পোলার্ডের চেয়ে ২১ রান পিছিয়ে ছিলেন বাটলার। মার্কো ইয়ানসেনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়েই সেই রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পরের দুই বলেও ছক্কা মেরে নতুন মাইলফলক উদযাপন করেন নিজের ব্যাটেই। ইনিংসের শেষ ৮ বলের মধ্যে ৬টিই ছিল ছক্কা, আর ম্যাচ শেষে পোলার্ডকে ৩০ রানে ছাড়িয়ে যান ইংলিশ তারকা।
বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারের নামের পাশে রয়েছে ৫২২ ম্যাচের ৪৭৪ ইনিংসে ১৪ হাজার ৮৩৩ রান। ৩৫.৪৮ গড় ও ১৪৭.২৪ স্ট্রাইক রেটে করা এই রানগুলোর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১০৬টি ফিফটি। পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ১,৩৪৮টি চার এবং ৬৫০টি ছক্কা।
দীর্ঘদিন এই তালিকার শীর্ষে থাকা কাইরন পোলার্ড এখন দ্বিতীয় স্থানে। তার সংগ্রহ ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান। ক্যারিয়ারে তিনি করেছেন ২টি সেঞ্চুরি ও ৭০টি ফিফটি। এছাড়া তার ব্যাট থেকে এসেছে ৯২৩টি চার ও ১,০০১টি ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় আরও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ভারতের বিরাট কোহলি। গেইলের সংগ্রহ ১৪ হাজার ৫৬২ রান, হেলসের ১৪ হাজার ৪৪৯, ওয়ার্নারের ১৪ হাজার ২৮৪ এবং কোহলির ১৪ হাজার ২১৮ রান।
আক্রমণাত্মক ব্যাটিং, ধারাবাহিক পারফরম্যান্স এবং ম্যাচ জেতানোর অসাধারণ সক্ষমতায় টি-টোয়েন্টি ক্রিকেটে বহুদিন ধরেই অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত জস বাটলার। আর দ্য হান্ড্রেডের এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে তিনি এখন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন।স্পোর্টস ডেস্ক | LiveNews.com.bd
মাত্র ২০ বলের ঝড়ো এক ইনিংসে ছয় ছক্কার তাণ্ডব চালিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের বিপক্ষে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে উঠে এসেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। পল ওয়াল্টারের বিদায়ের পর দলটির জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৮২ রান। ঠিক তখনই ক্রিজে নেমে টিম সাইফার্টকে সঙ্গে নিয়ে ঝড় তোলেন বাটলার।
সাইফার্ট ৩৬ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে মাত্র ২০ বলে ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫১ রান করেন বাটলার। তার বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৬৯ বলেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ম্যানচেস্টার।
এই ম্যাচের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কাইরন পোলার্ডের চেয়ে ২১ রান পিছিয়ে ছিলেন বাটলার। মার্কো ইয়ানসেনের বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়েই সেই রেকর্ড স্পর্শ করেন তিনি। এরপর পরের দুই বলেও ছক্কা মেরে নতুন মাইলফলক উদযাপন করেন নিজের ব্যাটেই। ইনিংসের শেষ ৮ বলের মধ্যে ৬টিই ছিল ছক্কা, আর ম্যাচ শেষে পোলার্ডকে ৩০ রানে ছাড়িয়ে যান ইংলিশ তারকা।
বর্তমানে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে বাটলারের নামের পাশে রয়েছে ৫২২ ম্যাচের ৪৭৪ ইনিংসে ১৪ হাজার ৮৩৩ রান। ৩৫.৪৮ গড় ও ১৪৭.২৪ স্ট্রাইক রেটে করা এই রানগুলোর মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১০৬টি ফিফটি। পাশাপাশি তিনি হাঁকিয়েছেন ১,৩৪৮টি চার এবং ৬৫০টি ছক্কা।
দীর্ঘদিন এই তালিকার শীর্ষে থাকা কাইরন পোলার্ড এখন দ্বিতীয় স্থানে। তার সংগ্রহ ৬৬৩ ইনিংসে ১৪ হাজার ৮০৩ রান। ক্যারিয়ারে তিনি করেছেন ২টি সেঞ্চুরি ও ৭০টি ফিফটি। এছাড়া তার ব্যাট থেকে এসেছে ৯২৩টি চার ও ১,০০১টি ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় আরও রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ভারতের বিরাট কোহলি। গেইলের সংগ্রহ ১৪ হাজার ৫৬২ রান, হেলসের ১৪ হাজার ৪৪৯, ওয়ার্নারের ১৪ হাজার ২৮৪ এবং কোহলির ১৪ হাজার ২১৮ রান।
আক্রমণাত্মক ব্যাটিং, ধারাবাহিক পারফরম্যান্স এবং ম্যাচ জেতানোর অসাধারণ সক্ষমতায় টি-টোয়েন্টি ক্রিকেটে বহুদিন ধরেই অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত জস বাটলার। আর দ্য হান্ড্রেডের এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে তিনি এখন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলেন।