আশুলিয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

 মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সাভারের আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস যাবৎ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪২) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। 

অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। বর্তমানে তিনি আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এ ছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি মেয়েকে ধর্ষণের অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *