শিরোনাম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬

প্রতিদিন রাজধানীতে সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এতে বিভিন্ন সড়কে দেখা দেয় যানজট। তাই ছুটির দিন বাসা থেকে বের হওয়ার আগে এসব কর্মসূচি জানা থাকলে, বিড়ম্বনায় পড়তে হয় না। আজ রবিবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।  

যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি

• সকাল ৯টা ৪৫ মিনিট : সচিবালয়ে দেশের ৪৮ জেলার কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের ৩ মাস মেয়াদের প্রশিক্ষণের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

ঢাবিতে কর্মসূচি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এসব কর্মসূচির অংশ হিসেবে-

• সকাল ১০টা ৩০ মিনিট : নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়েছে। শোকসভায় ঢাবি উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ, ডাকসুর ভিপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *