মাদারীপুরে মোটরসাইকেল–বাইসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

মাদারীপুর সদর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ (২১)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু ব্যাপারীর ছেলে।

সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন হলেন-সাব্বির ও রিফাত। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *