সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে
রবিবার, ০১ জুন, ২০২৫ টানা বৃষ্টি এবং ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের প্রভাবে সিলেটের নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। সিলেট পয়েন্টে…
