শিরোনাম

হরমুজ প্রণালীর কাছে দুই ট্যাংকারের সংঘর্ষ, আগুন

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইরান ও ইসরায়েলের ভয়াবহ সংঘাতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধেরে গেছে। পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও একটি…

আরও পড়ুন

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইসরায়েলের হামলার মধ্যে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে।  মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।…

আরও পড়ুন

বিগ ব্যাশের ড্রাফটে মুস্তাফিজ-রিশাদসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার। মেলবোর্নে আগামী বৃহস্পতিবার হবে ছেলে ও মেয়েদের প্রতিযোগিতার বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। মঙ্গলবার ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ থেকে ছেলেদের তালিকায় আছেন মোট ৪৪০ জন। বাংলাদেশ থেকে…

আরও পড়ুন

ইরান-ইসরায়েল সংঘাতের ‘সত্যিকার সমাপ্তি’ চান ট্রাম্প

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যু্দ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি। একই সাথে তিনি বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। সোমবার (১৬ জুন) কানাডার জি-৭ সম্মেলন সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন…

আরও পড়ুন

ইরান ছেড়ে আজারবাইজানে গেলেন ৬০০ বিদেশি নাগরিক

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। টানা পাঁচদিন ধরে হামলা ও পাল্টা হামলা চলছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্শ্ববর্তী আজারবাইজানে পাড়ি জমিয়েছেন ৬০০ বিদেশি নাগরিক।  ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক আজারবাইজান সরকারের এক কর্মকর্তা বলেন, ইসরায়েল…

আরও পড়ুন

বিচারের তরী বেয়ে নিয়ে যাব তীরে: দ্বিতীয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ‘আল্লাহ সহায়, ভয়ের কিছু নেই। বিচারের এই তরী বেয়ে নিয়ে যাব তীরে’- এ কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের পর আজ অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের এজলাস কক্ষে দেয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এবং…

আরও পড়ুন

সুন্দরবন থেকে হরিণ শিকারের ৬০০টি ফাঁদ জব্দ

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ হরিণ শিকারের জন্য সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা ৬০০টি ফাঁদ জব্দ করেছে বনবিভাগ। এছাড়া একই এলাকা থেকে জব্দ করা হয়েছে কাঁকড়া শিকারের নিষিদ্ধ চারু।  পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ি সংলগ্ন কোকিলমনি টহল ফাঁড়ির টিয়ারচর এলাকায় সোমবার নিয়মিত টহল দিচ্ছিল…

আরও পড়ুন

ফের লঘুচাপ: আসছে টানা বৃষ্টি, ১০ জেলায় ঝড়ের আভাস

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪…

আরও পড়ুন

পর্দা উঠল আন্তর্জাতিক প্যারিস বিমান প্রদর্শনীর

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ আন্তর্জাতিক প্যারিস বিমান প্রদর্শনী ২০২৫ এর আনুষ্ঠানিক পর্দা উঠেছে। সোমবার সকালে ফ্রান্সের ল‍্য বুরজে বিমানবন্দরে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রদর্শনীর। বিশ্বের বৃহত্তম এই এয়ারশোতে ৪৮টি দেশের ২,৫০০-এর বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন, যেখানে ১৫০টিরও বেশি বিমান প্রদর্শিত হচ্ছে এবং ২০০টিরও বেশি ফ্লাইট ডেমো দেখানো হবে। এবারের এয়ারশো একটি বিষণ্ন পরিবেশে শুরু হয়েছে,…

আরও পড়ুন

ভারতের নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান নয়াদিল্লির

 মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইসরায়েলের টানা হামলার মুখে ভারত তাদের নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে কিছু ভারতীয় নাগরিক ইরানের সীমানা পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার নয়াদিল্লি থেকে এএফপি জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ শুরুর চার দিন পরও হামলা অব্যাহত থাকায় এবং ইরান পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে নয়াদিল্লি পক্ষ থেকে তেহরানে…

আরও পড়ুন