তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫ তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা আরও জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব রাজনীতির অন্যতম সংবেদনশীল ইস্যু তাইওয়ান। কৌশলপত্রে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেছে, সামরিক…
