মাদারীপুরে মোটরসাইকেল–বাইসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ মাদারীপুর সদর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ (২১)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু ব্যাপারীর ছেলে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন হলেন-সাব্বির ও রিফাত। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।…
