শিরোনাম

সৌন্দর্যের ঈর্ষায় নিজের সন্তানসহ ৪ শিশুকে হত্যা করলেন নারী

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ভারতের হরিয়ানায় সৌন্দর্যের প্রতি অদ্ভুত ঈর্ষা থেকে চার শিশুকে হত্যা করার অভিযোগে পুনম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ গত সোমবার (১ ডিসেম্বর) পানিপথের নৌলথা গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৬ বছর বয়সী নামের এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়।

পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে ভাতিজি বিধিকে দেখে পুনমের মনে হয়, সে তার চেয়েও বেশি সুন্দরী। সেই হিংসা থেকেই তিনি স্টোররুমে থাকা পানিভর্তি চৌবাচ্চায় শিশুটিকে ডুবিয়ে হত্যা করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য, এটাই তার প্রথম হত্যা নয়। জিজ্ঞাসাবাদে পুনম স্বীকার করেন, গত দুই বছরে আরও তিনটি শিশুকে একইভাবে তিনি য় শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন। 

২০২৩ সালে প্রথমে ননদের মেয়েকে হত্যা করেন। সেই ঘটনা দেখে ফেলায় নিজের ছেলেকেও একই পদ্ধতিতে হত্যা করেন তিনি। চলতি বছরের আগস্টে সিওয়া গ্রামে আরেকটি মেয়েশিশুকে ‘সুন্দর’ মনে হওয়ায় মেরে ফেলেন তিনি।

পুলিশ বলছে, সব হত্যাকাণ্ডের ধরন একই—পানিভর্তি চৌবাচ্চায় শিশুদের ডুবিয়ে হত্যা। ছোট, সুন্দর ও সাজগোজ করা মেয়েদের প্রতি তার তীব্র ঈর্ষাই নৃশংসতার মূল কারণ।

যদিও পুনমের স্বীকারোক্তির আগে এসব মৃত্যুকে দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *