শিরোনাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

 শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শফিকুর রহমান (৮৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শফিকুর রহমান ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে। তার কয়েদি নম্বর ৪৫৫৬/এ। তিনি কোনো মামলায় কারাগারে ছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলের দিকে কয়েদি শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে  চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *