মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর মাতা এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজের প্রাক্তন সদস্য মরহুমা মিসেস দোলেনা খানমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জোহর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)- এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর লে. কর্নেল (অব.) অধ্যাপক সর্দার মাহমুদ হোসেন, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.), অতিরিক্ত রেজিস্ট্রার মেজর এম এ রাজ্জাক (অব.)।
এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মরহুমা দোলেনা খানমের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক অগ্রগতি, শিক্ষা ও গবেষণায় সাফল্য এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের লেকচারার মো. মোফাক্কারুল ইসলাম।
